বরগুনায় ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী
নিউজ ডেস্ক।। বরগুনা সদর উপজেলায় ধর্ষণের শিকার হয়েছে নয় বছরের এক শিশু। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষকের নাম শিশুটি জানাতে পারেনি। শিশুটির একজন বাবা দিনমজুর।
বরগুনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিহার রঞ্জন জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের কাছ থেকে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।




