282966

কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী!

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতায় রাজনৈতিক মাঠ থেকে থেকে সরে দাঁড়িয়েছেন বেতাগী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির।বুধবার দুপুর ১টার দিকে উপজেলা নিজ বাসভবনে হঠাৎ করেই সাংবাদিকদের ডেকে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

শাহজাহান কবির বলেন, আমার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। আমার কর্মীরা ঝুঁকি নিয়ে মাঠে নামতে রাজি হচ্ছে না। এমনকি ভোটগ্রহণের দিন কর্মীরা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে।এমতাবস্থায় কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া বিকল্প কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।

শাহজাহান কবির চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন মাকুসুদুর রহমান ফোরকান। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী বলেন, আমি জনগণকে পুঁজি করে নির্বাচনের মাঠে নেমেছি। সতরাং কে বর্জন করল বা কে বহাল রইল তাতে আমার কোনো ধরনের মন্তব্য ছিল না বা এখনও নেই।

ad

পাঠকের মতামত