282901

এপ্রিলের শুরুতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

এপ্রিলের শুরুতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি এসময়ে কমতে পারে তাপমাত্রা।আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, এপ্রিলের শুরুতে কালবৈশাখী ঝড় জানান দেবে বৈশাখের আগমনী বার্তা।আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চৈত্রের তাপমাত্রা কাটিয়ে আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। দুপুর একটা পর্যন্ত তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ অন্যান্য দিনের তুলনায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা থাকলেও সকাল থেকে আবহাওয়া পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ার সম্ভবনা নেই। তবে রাতে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। আর এপ্রিলের শুরুতে হতে পারে কালবৈশাখী ঝড়।

আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া, ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ ঢাকায় বাতাসের গতি উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি:মি: যা অস্থায়ী দমকায় ৩৫ থেথেকে ৪৫ কি:মি:। এবং সকাল ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ।এদিকে সোমবার আবহাওয়া বিষয়ক ফেসবুক পেজ ‘সাইক্লোন নিউজ: বে অব বেঙ্গল’-এর একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ঝড়বৃষ্টির আগাম সতর্কতা জানিয়ে সেখানে বলা হয়, একটি শক্তিশালী বৃষ্টিবলয় (আঁখি) আসতে যাচ্ছে ২৬ মার্চ এবং তা চলতে পারে ৫ এপ্রিল পর্যন্ত। এসময় দেশের বেশ কিছু এলাকায় ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বিচ্ছিন্ন কিছু এলাকায় ঘণ্টায় ৯০কিলোমিটার এর চেয়েও বেশি গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ওই সময়ে দেশের আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে।

সাইক্লোন নিউজের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে- ঢাকা বিভাগ ১০০ মিলিমিটার, খুলনা বিভাগ ৯০ মিলিমিটার, রাজশাহী বিভাগ ৯০ মিলিমিটার, রংপুর বিভাগ ৩৫ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগ ১০০ মিলিমিটার, সিলেট ১১০ মিলিমিটার, বরিশাল বিভাগ ৬০ মিলিমিটার ও চট্টগ্রাম বিভাগ ৫০ মিলিমিটার। তবে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য হতে পারে বলে জানানো হয়েছে।ওই পোস্টে আরো বলা হয়, বিক্ষিপ্তভাবে খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

ad

পাঠকের মতামত