282841

আইনমন্ত্রীর সাথে সাক্ষাতের পর তারেককে ফেরত দেওয়া প্রসঙ্গে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে ফেরত দেওয়া দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। আজ বুধবার সকালে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তার বাসভবনে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘তারেক জিয়া কোনো আইনি পন্থায় তার দেশে অবস্থান করছেন তা নিয়ে লন্ডনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে । তবে, আইনি প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ হওয়া সময় সাপেক্ষ ব্যাপার হবে।’ অন্যদিকে আইনমন্ত্রী বলেন, ‘ বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা যুক্তরাজ্যে থাকলে দু’দেশের সম্পর্কের মধ্যে বাধা তৈরি করতে পারে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত