২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস‘ ঘোষণা করেছে ওয়াশিংটন
বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। ঐতিহাসিক ২৬ মার্চের এই দিনে গোটা বাঙালিকে অভিনন্দন জানিয়ে এ স্বীকৃতি দেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।মঙ্গলবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে মেয়র ৪৯তম স্বাধীনতা দিবসকে বাংলাদেশ ডে’র ঘোষণা দেন।
ঘোষণাপত্রে শহরের স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।ঘোষণাপত্রে মেয়র লিখেছেন, এই দিনে বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মরণ করেন যারা তাদের দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে আজকের এই দিনে বাংলাদেশের সকল জনগণকে অভিনন্দন জানাই এবং ২৬ মার্চ, ২০১৯ কে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা করছি।





