282577

ঘণ্টায় ৮ লাখ টাকা আয় করেন এই তরুণী!

গোটা বিশ্ব এখন ইন্টারনেট দুনিয়ায় বন্দি প্রায় অবস্থা। প্রতি ঘণ্টায় ঘণ্টায় বের হচ্ছে অনলাইনে উপার্জনের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে।এমন এক তরুণী আছেন যিনি অনলাইন কাজ করে এক ঘণ্টায় ৮ লাখ টাকা পর্যন্ত উপার্জন করেছেন!তার নাম হলো- চেলসি। যিনি থাকেন অস্ট্রেলিয়ায়। এক কথায় অনলাইন রোজগারে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন তিনি।শুনে অনেকে অবাক হবেন যে আর তাঁর কাজ বলতে স্রেফ অনলাইনে গেম খেলা। খবর এবিপি আনন্দ

গোটা বিশ্বের বাবা মায়েদের কাছে অনলাইন গেম কর্মনাশা। চোখ, বুদ্ধিসুদ্ধি সব মাটি করে দেয়। চেলসির বাবা মা
তা মনে করেন না নিশ্চয়।অস্ট্রেলিয়ার বাসিন্দা চেলসি ফার্মাসিতে গ্র্যাজুয়েট হলেও তার আগ্রহ বরাবরই কম্পিউটারে। তার বক্তব্য, তিনি বরাবরই জানতেন যে অনলাইনে কাজ করবেন, করবেন অর্থ উপার্জনও।অনলাইন সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন ও গেমের মাধ্যমে রোজগার করেন তিনি। তিনি অনলাইনে গেম খেলেন, সেই খেলা আবার লাইভ দেখেন বিশ্বর অসংখ্য মানুষ।

এখানেই শেষ নয়, গেম খেলতে খেলতে এই দর্শকদের সঙ্গে কথাও বলেন চেলসি। অনেকেই তার কথা বলার ধরণে আকৃষ্ট হন।বয়সে তরুণী চেলসির ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি।

ad

পাঠকের মতামত