282484

গৃহকর্মীকে হত্যার অভিযোগে উত্তরায় বিক্ষোভ

নিউজ ডেস্ক।। রাজধানীর উত্তরায় এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে অভিযোগে বাড়ির সামনে বিক্ষোভ করছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫ নম্বর ভবনের ছয়তলার বাসা থেকে বৈশাখী (১২) নামের শিশুটির লাশ উদ্ধার করা হয়।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত আছেন রিফাত ফেরদৌস। তার বাসতেই কাজ করত মেয়েটি। বাসাটিতে স্ত্রী, এক সন্তান ও গৃহকর্মীকে নিয়ে থাকেন তারা। পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার কামরুজ্জামান জানান, পুলিশকে খবর দিলে সেই বাসায় যান। এরপর দরজা ভেঙে ভিতরে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

রিফাত ও তার স্ত্রীর বরাত দিয়ে তারা জানান, ছুটির দিন হওয়ায় তারা দেরী করে ঘুম থেকে উঠেন। এরপর পাশের ঘরের দরজা বন্ধ পান।
অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় পুলিশে খবর দেন।

এদিকে শিশুটির মৃত্যু খবরে আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। তারা অভিযোগ করেন শিশুটিকে হত্যা করা হয়েছে। এলাকার লোকজন সহকারে বিক্ষোভ করতে থাকেন। বাসার নিচতলা থেকে আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা গেলেও সেখানে তাদের ঢুকতে দেননি বিক্ষোভকারীরা। এছাড়াও বাড়ির দিকে ইট-পাটকেল ছোড়েন।

ad

পাঠকের মতামত