282221

সাগরের বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা, যা বললেন সালমা

নিউজ ডেস্ক।। বছরের শুরুতেই বিয়ে করেছিলেন ক্লোজআপ ওয়ান খ্যাত মৌসুমী আকতার সালমা। বিয়ের তিন মাস পর জানা গেল, সালমার বর্তমান স্বামী সানাউল্লাহ নূরে সাগর আগেও একটি বিয়ে করেছিলেন। অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীকে না জানিয়েই সালমাকে বিয়ে করেছেন সাগর। আর বিয়ের আগেই গত বছরের ১৯ নভেম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করা হয় বলে জানা গেছে। সাগরের প্রথম স্ত্রীর মা বাদী হয়ে মামলা করেন।

এ ব্যাপারে জানতে বাংলা’র পক্ষ থেকে সালমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এক বছর আগেই আমার স্বামী সাগরের সাথে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পরও কীভাবে নারী নির্যাতনের মামলা করলো বুঝলাম না।’ তিনি আরও বলেন, ‘৭ মাস ধরে সাগর দেশের বাহিরে অবস্থান করছেন। তার সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে। মামলার কথা শোনার পর তিনি অবাকই হয়েছেন। আসলে আমাদের হয়রানি করার জন্য মামলা করা হয়েছে। তাদের উদ্দেশ্য সমাজের কাছে আমাদেরকে হেয় করা।’

এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাগরের প্রথম স্ত্রীর কথা সালমা জানেন না, এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সালমা কি সাগরের বিয়ের কথা জানতেন কিনা? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আগেই তার বিয়ের কথা জানতাম। আসলে তারা আমাকে মামলার কথা জিজ্ঞেস করেন। তখন আমি মামলার ব্যাপারে অবগত ছিলাম না। তাই তাদেরকে বলেছি এ ব্যাপারে আমি জানি না।’ কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা সংগীত রিয়্যালিটি শো ‘ক্লোজআপ-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন। এরপর ২০১১ সালের ২৫ জানুয়ারি সালমা ও শিবলী সাদিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্নেহা নামে তাদের ঘরে সাত বছরের কন্যাসন্তান আছে। বর্তমানে মেয়ে তার বাবার কাছে রয়েছে।

ad

পাঠকের মতামত