281981

মিরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মিরপুরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি তেঁতুলিয়া পরিবহনের। ঘটনার পরপরই বাসচালককে আটক করা হয়েছে। এছাড়া বাসটিকে জব্দ করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) অতিরিক্ত উপকমিশনার মনজুর মোর্শেদ বলেন, তেঁতুলিয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা আরো জানান, মোটরসাইকেলে চালকের একটি লাইসেন্স পাওয়া গেছে। তাতে নাম লেখা রয়েছে মোস্তফা রাশেদ।দুর্ঘটনার পরপরই বাসের চালককে আটক করে কাফরুল থানায় নেওয়া হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।

ad

পাঠকের মতামত