281448

মাদক মেশানো পানীয় খাইয়ে বিমানসেবিকাদের রাতভর ধর্ষণ করে ২ পাইলট

ডেস্ক রিপোর্ট।। মাদক মেশানো পানীয় খাইয়ে বিমানসেবিকাদের রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে বেসরকারি মার্কিন বিমানসংস্থা ‘জেটব্লু’-র দুই পাইলটের বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয় তাঁদের শরীরে যৌন রোগ ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা।

বিমানসেবিকাদের অভিযোগ, নিউইয়র্ক থেকে রওনা হয়ে জেটব্লু-র একটি বিমান পুয়ের্তো রিকোর সান জুয়ানে নামে। আয়লা ভার্দে সমুদ্রসৈকতের কাছে একটি বিলাসবহুল হোটেলে উঠেছিলেন তাঁরা। রাতে তিনজনে মিলে ঠিক করেন সৈকতে ক্যাম্প করে রাত কাটাবেন। সেখানেই তাঁদের সঙ্গে আলাপ করেন জেটব্লু-র দুই পাইলট এরিক জনসন ও ড্যান ওয়াটসন।

বিমানসেবিকাদের অভিযোগ, পাইলটরাই তাঁদের পানীয় অফার করেন। সেটা খাওয়ার পর থেকেই তাঁদের আর কোনও জ্ঞান ছিল না। ঘুম ভাঙতে দেখেন তাঁরা হোটেলের ঘরে শুয়ে রয়েছেন, হাত-পা বাঁধা।

তারা আরো জানায়, সেই পানীয় খাওয়ার পরেই প্রায় অচৈতন্য পড়েছিলাম। কোথায় রয়েছি, কী হচ্ছে, কিছুই বুঝতে পারছিলাম না। যখন একটু একটু করে জ্ঞান ফিরছে, তখন দেখলাম আমি শুয়ে রয়েছি হোটেলের রুমে। আর আমাকে ধর্ষণ করছে পাইলট এরিক জনসন। দেখলাম আমার পাশেই শুয়ে রয়েছে সঙ্গী আরও এক বিমানসেবিকা আর আমাদের বান্ধবী।

ad

পাঠকের মতামত