281587

‘ভোলা হবে শিল্প নগরী, ভোলাই হবে সিঙ্গাপুর’

‘ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এখানে গ্যাসের উপর ভিত্তি করে অনেক শিল্প কারখানা গড়ে উঠবে। ভোলা হবে শিল্প নগরী। ভোলাই হবে সিঙ্গাপুর।’শনিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল পর্যায়ে কর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০০১ সালে এমন কোন অপকর্ম নেই যে খালেদা জিয়ার ওই আমলে হয়নি। সে এতই দুঃসাহস চালিয়েছে যার কারণে ২০০৮ সালে নির্বাচনে বিএনপি ২৮ টি আসন পেয়েছে। আর এবার পেয়েছে মাত্র ৬টি আসন। এ সময় ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকীব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ।

ad

পাঠকের মতামত