281193

দুবাইয়ের বুর্জ আল খলিফাজুড়ে জাসিন্দা আরডান (ভিডিও)

ডেস্ক রিপোর্ট।।  এ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান। সেই রেশ টেনেই এবার তাকে দেখা গেল বিশ্বের সর্বোচ্চ ইমারত বুর্জ আল খলিফায়।শুক্রবার (২২ মার্চ) জাসিন্দা আরডানের হিজাব পরিহিত একটি ছবি বুর্জ খলিফায় প্রদর্শিত হয়। ছবিতে দেখা গেছে আরডান এক মুসলিম নারীকে জড়িয়ে সমবেদনা জানাচ্ছেন। খবর খালিজ টাইমসের

এদিন গোটা বুর্জ খলিফাকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ছবিতে সজ্জিত করা হয়। গত সপ্তাহে ঘটে যাওয়া মুসল্লিদের ওপর নারকীয় হত্যাকাণ্ডের পর দেশটির মুসলমান ও অভিবাসীদের প্রতি নেয়া প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়োসী প্রশংসা করেছেন সংযুক্ত আরব আমিরাত সরকার।আর্ন্তজাতিক গণমাধ্যমগুলোর খবর, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা ঘটনায় প্রধানমন্ত্রী জেসিন্ডার ভূমিকার প্রশংসা করেই এমন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।এ বিষয়ে একটি টুইট করেছেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। বুর্জ আল খলিফায় শোভিত জাসিন্দার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মসজিদে সন্ত্রাসী হামলার পর গোটা বিশ্বের দেড়শো কোটি মুসলমানের প্রতি নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান যে সহানুভূতি প্রকাশ করেছে তার জন্য তাকে ও তার দেশের মানুষকে ধন্যবাদ জানাই।

গত সপ্তাহে শুক্রবার (১৫ মার্চ) দেশটির দুটি মসজিদে অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন টেরেন্টের বর্বর হামলায় নিহত হন ৫০ জন নিরপরাধ মুসল্লি। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা ও মহানুভবতা প্রদর্শন করেন জাসিন্দা। দিনটিকে নিউজিল্যান্ডের কালো অধ্যায় হিসেবে অভিহিত করেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর হাদিসের উদ্ধিতি দিয়ে তিনি ইসলাম যে শান্তির ধর্ম তা সর্ব সাধারণের মাঝে প্রকাশ করেন। আক্রান্ত মসজিদ আল নুরের আজান সম্প্রচার হয় দেশটির টেলিভিশন ও রেডিওতে। ইসলামি আইন হিজাব পরিধান ও দেশটির পার্লামেন্টে কোরআন তেলাওয়াতসহ তার নেয়া সম্প্রীতি বৃদ্ধির বিভিন্ন কর্মকাণ্ড সারা বিশ্বে প্রশংসিত হয়।

বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোর নেতারা জাসিন্দার প্রশংসায় পঞ্চমুখ। ওই হামলার পর যেভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন জাসিন্দা সেজন্য বিশ্বনেতাদের কাছ থেকে ধন্যবাদ পাচ্ছেন। প্রশংসা এসেছে তুরস্ক থেকেও। ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘মুসলিমদের জন্য আরডার্ন যে সহানুভূতি ও সংহতি দেখিয়েছেন সেটা বিশ্ব নেতাদের জন্য উদাহরণ হওয়া উচিত।’ বুর্জ আল খলিফায় সজ্জিত নিউচিল্যান্ড প্রধানমন্ত্রীর ছবির ভিডিওটি দেখুন

https://www.youtube.com/watch?v=MnAtj1zMTP0

ad

পাঠকের মতামত