281400

সুইডেনে মসজিদের চারপাশে মানব সুরক্ষা চক্র

আন্তর্জাতিক ডেস্ক: ১৫ মার্চ, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলায় ৫০ জন নিহত হয়েছে। ক্রাইস্টচার্চে মসজিদে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হামলার পর মুসলিমদের প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ পেতে থাকে বিশ্বজুড়ে। ওই হামলার পর গতকাল শুক্রবার প্রথম জুমার নামাজ আদায় করে মুসলিমরা। এদিন সুইডেনের রাজধানী স্টকহোমের বাসিন্দারা মুসলিমদের প্রতি সংহতি জানাতে একটি মসজিদের চারপাশে প্রতীকী ‘মানব সুরক্ষা চক্র’ তৈরি করে।

ad

পাঠকের মতামত