281252

মোস্তাফিজ কত টাকা দিলেন দেনমোহরে?

স্পোর্টস ডেস্ক।। মায়ের ইচ্ছাতেই বিয়েটা সেরেফেলেছেন মোস্তাফিজুর রহমান। কনে সম্পর্কে মোস্তাফিজের মামাতো বোন সামিয়া পারভীন শিমু। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের ছাত্রী। এদিকে কাটার মাস্টারের বিয়ের দেনমোহর কত ছিল এটা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে।

জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটায় ২৫ জনের মতো বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান মোস্তাফিজ। এসময় তার গায়ে ছিল জাঁকালো শেরওয়ানি। তবে পরেননি কোনো পাগড়ী। নিজ পায়ে হেঁটে বিয়ের মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। এরপর নওয়াপাড়া ইউনিয়নের বিবাহ রেজিস্টার আবুল বাশার ৫ লাখ ১ টাকা দেনমোহরে তার ও সামিয়া পারভীন শিমুর বিয়ে পড়ান।

পরিবারের লোকজন জানালেন- ‘একেবারে ঘরোয়া পরিবেশে স্বজনদের সঙ্গে নিয়ে প্রাথমিকভাবে শেষ করা হয়েছে এই বিয়ে। এরপর ধুমধাম করে অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’

ad

পাঠকের মতামত