পুরান ঢাকায় কাগজের কারখানায় আগুন
পুরান ঢাকার শহীদনগরে একটি কাগজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।




