281070

চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থী কুপ্রস্তাবে রাজী না হওয়ায় অপহৃত

নিউজ ডেস্ক।। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কুপ্রস্তাবে রাজী না হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থীতে অপহরণের অভিযোগ উঠেছে। গত বুধবার ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীপুর গ্রামে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহার ও ছাত্রীর মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, তার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শুরুর আগে থেকেই গ্রামের স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান ও তার বন্ধুরা তার মেয়েকে উত্যক্ত করতো। বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাবও দিতো মেহেদীরা। এতে রাজী না হওয়ায় গত বুধবার তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় মেহেদী ও তার বন্ধুরা।

মেয়েকে ফিরিয়ে আনার জন্য স্থানীয়ভাবে তিনি অনেক চেষ্টা করার পরও কোনো সমাধান না পেয়ে গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, তিনি মামলার পর থেকেই তদন্ত শুরু করেছেন। অপহৃত ছাত্রীকে দ্রুত উদ্ধারের চেষ্টা করছেন তিনি।

ad

পাঠকের মতামত