280946

বাবাকে একটি বার সুযোগ দেয়ার জন্য দ্বারে দ্বারে মেয়ে

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: বাবাকে একটি বার সুযোগ দেয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন উর্মি জোয়াদ্দার নামে এক শিক্ষার্থী। উর্মি ঢাকার নর্দান ইউনিভার্সিটিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে (এইচআরএম) এমবিএ করছেন।বাবা আব্দুল আলীম স্বপনের মশাল মার্কার জন্য তিনি এখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চড়ে বেড়াচ্ছেন ভেড়ামারার এ প্রান্ত থেকে ও প্রান্তে। পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডেই বাবার জন্য চষে বেড়াচ্ছেন তিনি। ধনী-গরিব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকেই আপনজন করে নিচ্ছেন খুব সহজেই।

বাবাকে একটি বার সুযোগ দেয়ার আরজি জানিয়ে ভোটারদের কাছে মশাল মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি।তার মানবিক আবেদনে ব্যাপক সাড়া পড়েছে ভেড়ামারা উপজেলার সর্বত্র।গণজোয়ার সৃষ্টি হয়েছে মশালের পক্ষে। সচেতন ভোটারদের অভিমত, যোগ্য মানুষ আব্দুল আলীম স্বপন। উন্নয়ন এবং দক্ষ নেতৃত্বের কারণে তাকে একটি বার সুযোগ দেয়া প্রয়োজন।

২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী আব্দুল আলীম স্বপন। তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। বর্ণাঢ্য ক্যারিয়ারের এই রাজনৈতিক নেতা ভেড়ামারা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস নির্বাচিত হওয়ার পর ভেড়ামারাবাসীর নজরে আসেন। ১৯৮৯ সালে প্রথম উপজেলা পষিদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে সামান্য ভোটে পরাজিত হন।

ভেড়ামারা উপজেলাবাসীর উন্নয়ন এবং কল্যাণে নিজেকে বারংবার মেলে ধরলেও তিনি এখনও কোনো নির্বাচনে জয়লাভ করতে পারেননি। তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে অপ্রাপ্তি একটিই, তিনি নির্বাচিত হয়ে কোনো চেয়ারে বসতে পারেননি। তিনি পঞ্চমবারের মতো চেয়ারম্যান পদে লড়ছেন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে।সুযোগ্য বাবা আব্দুল আলীম স্বপনের জন্য এ নির্বাচন অনেক চ্যালেঞ্জের উল্লেখ করে উর্মি জোয়াদ্দার বলেন, বাবার স্বপ্নই হলো ভেড়ামারাবাসীর কল্যাণে কাজ করে যাওয়া। অত্যন্ত সাদামাটা জীবনে অভ্যস্ত বাবার জন্য উপজেলা পরিষদ নির্বাচন একটি প্ল্যাটফর্ম। এ নির্বাচনে জয়ী হতে পারলে বাবার একটি স্বপ্ন পূরণ হবে। সে স্বপ্ন দিয়েই তিনি ভেড়ামারাবাসীর জন্য গড়ে তুলবেন আধুনিক ও বাসযোগ্য একটি উপজেলা। যে উপজেলার মানুষের সুখে-দুঃখের অংশীদারিত্ব থাকবে আমাদের।

উর্মি বলেন, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন আমার বাবা। ক্ষমতার অপব্যবহার করে তিনি কখনো দলবাজি, ক্ষমতাবাজি, লুটপাট, সহিংসতা, সন্ত্রাসীর মতো কোনো কার্যকলাপ করেননি। তিনি সব সময় উন্নয়ন ও শান্তির পক্ষে কাজ করেছেন। তিনি সব সময় সোচ্চার অন্যায়, অসত্য, মিথ্যাচারসহ সব অশুভের বিরুদ্ধে।তিনি বলেন, আমার বাবা যদি ভেড়ামারাবাসীর প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন, তাহলে ভেড়ামারাবাসী সবচেয়ে নিরাপদে থাকবে। কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) আসনের সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ইনুর বিশ্বস্ত সহযোদ্ধা আমার বাবা। আমার বাবাই কেবল পারবেন জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ কাজ করতে।

ad

পাঠকের মতামত