281012

অসৎ কাজে দুবাই নয়, মাকে নিয়ে ওমরা করছি : স্পর্শীয়া

বিনোদন ডেস্ক:: অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়ার বেশ কয়েকদিন হবে নাটক কিংবা মিউজিক ভিডিও থেকে দূরে আছেন । অনেকেই ভেবেছিলেন মিডিয়াকে হয়তো বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু তা নয় বরং বড়পর্দায় এক চলচ্চিত্রে কাজ করার কারণেই অন্তরালে। সেই ফাকে আবার তার মাকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গেছেন তিনি। আজ শুক্রবার সকাল ৯টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস পোস্ট করেন স্পর্শীয়া। সেখানে নিজের কাছের মানুষসহ অনুরাগীরে ওপর এক দফা রাগ ঝাড়েন তিনি।

স্পর্শীয়া তার স্ট্যাটাসে ‘চেক-ইন’ দেন মক্কা, সৌদি আরব। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো… ‘মা’র স্বপ্ন, ইচ্ছা পূরণ করতে মা’র সাথে ওমরাহ এ মক্কায় আছি এক সপ্তাহ হলো। যারা জানে না তারা বলছে আমি দুবাইতে কোনো অসৎ কাজে আছি। যারা জানে তারা আমার ওমরাহ করা নিয়ে মজা নিচ্ছে। কয়েকজন বলছে এটা সিনেমার প্রচারণা ফাঁকি দেওয়ার অজুহাত। ফিরে আসার পর খোলামেলা পোশাক পরলে বা ছবি দিলে (যা দিব) অনেক স্বল্প জ্ঞানী মানুষ দোযখের আগুনে পুড়াবে।

সামনে পূজায় কলাবাগান – ধানমন্ডি পূজা আয়োজনে প্রতি বছরের মত সামিল থাকলে আবারও সবার কৌতুহল আর গবেষণা শুরু হবে স্পর্শীয়া হিন্দু না মুসলিম? এবার তো সবাই জানলো মা মুসলিম। তাহলে কি বাপ হিন্দু? …আরো কত কি! আমি ব্যাস খুশি যে নিজের পায়ে, মা’র হাত ধরে ওমরাহ সম্পূর্ণ করতে পেরেছি। (সেটার জন্য মা কে ধন্যবাদ কারণ আমাকে সে নিয়ে এসেছে)। সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই যেন আপনাদের মন এবং মানসিকতায় পরিচ্ছন্নতা আসে। আমিন।’

ad

পাঠকের মতামত