281039

ভয়াবহ আগুন রাজধানীর বিল্ডার্স ভবনে

রাজধানীর নিউ মার্কেটের পাশে বিশ্বাস বিল্ডার্স ভবনে আগুন লেগেছে। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ২২তলা ভবনের তিনতলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে এই আগুনের সূত্রপাত সে বিষয়েও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ad

পাঠকের মতামত