280774

বেঁচে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক।। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে জুভেন্টাসকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের শেষ আটে। কিন্তু ম্যাচটিতে করা বুনো উল্লাসের কারণে জরিমানা গুনতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। নিষেধাজ্ঞার ধাক্কা থেকে বেঁচে গেছেন পর্তুগিজ সুপারস্টারকে। কিন্তু তাকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

যদিও আশংকা করা হচ্ছিল অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনকে ব্যঙ্গ করে উদযাপন করায় নিষিদ্ধ করা হতে পারে রোনালদোকে। কিন্তু এই জরিমানায় সে আশংকা উবে গিয়েছে। চ্যাম্পিয়নস লিগে শেষ আটে আয়াক্সের বিপক্ষে উভয় লেগই খেলবেন সিআর সেভেন।

আর্জেন্টাইন কোচ সিমিওনিকে ব্যঙ্গ করে উদযাপনের ঘটনায় সেটি নজর পড়ে উয়েফার। সংস্থাটি জানিয়েছিল, রোনালদো আচরণবিধি লঙ্ঘন করায় এ ঘটনার তদন্ত চলছে। আগামী ২১ মার্চ ডিসিপ্লিনারি কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দোষ প্রমাণিত হলে রোনালদো আগামী এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। কিন্তু শেষতক জরিমানা করেই এ যাত্রায় মাফ করেছেন রোনালদোকে।

ad

পাঠকের মতামত