সেই বৃদ্ধার পাশে ইমরান খান!
ডেস্ক রিপোর্ট।। গত রোববার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় পাকিস্তানের এক বৃদ্ধ নারী খাদ্য এবং বাসস্থানের জন্য সাহায্য চাইছেন। ওই বৃদ্ধার নাম নসীম বিবি। ইসলামাবাদের এই বৃদ্ধার ভিডিওটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নজরে এলে তিনি ভিডিওকলে ওই নারীর সঙ্গে কথা বলে আর্থিকভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেন।
পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের প্রতিশ্রুতি অনুযায়ী, অসহায় সেই বৃদ্ধ নারীকে গৃহনির্মাণ এবং খাবারের জন্য আর্থিকভাবে সাহয্য পৌঁছে দেন পিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আওন আব্বাস। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাহায্য পাওয়ার পর খুশিতে আপ্লুত সেই নারী ইমরান খানের প্রশংসা করে আল্লাহর দরবারে মোনাজাত করে দোয়া প্রার্থনা করেন। ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
https://www.thenews.com.pk/latest/446511-elderly-woman-gets-a-home-after-pm-imrans-intervention




