280692

দুই নায়িকাকে নিয়ে নাচে গানে কাঁপিয়ে দিলেন শাকিব খান (ভিডিও)

বিনোদন প্রতিবেদক: ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘শাহেনশাহ’ বেশ অনেক দিন ধরেই আলোচনায় রয়েছে। ছবিটি আসছে যে কোন উৎসবে মুক্তি দেয়া হবে আর তাইতো চলছে প্রচারণার কাজ৷ যার অংশ হিসেবে বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি দেয়া হলো ছবিটির ২য় গান।বৃহস্পতিবার সন্ধ্যায় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রেমের রাজা শিরোনামের গানটি মুক্তি দেয়া হয়। গানটিতে শাকিবের সাথে আরো পারফর্ম করেছেন নুসরাত ফারিয়া ও নাবাগতা নায়িকা রোদেলা। যেখানে নাচে গানে জমজমাট এক রসায়ন উপভোগ করলো শাকিব ভক্তরা।

প্রেমের রাজা গানটির কোরিওগ্রাফি করেছেন কলকাতার নৃত্য পরিচালক বাবা যাদব।এর আগে ছবির প্রথম গান ‘রসিক আমার মন বাঁধিয়া’ মুক্তি দেয়া হয়েছিলো। গানটি মুক্তির পর বেশ জনপ্রিয়তা পায়।ছবিটি তে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া।শাহেনশাহ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবিতে শাকিব-ফারিয়া ও রোদেলা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজি। গত ২৩ অক্টোবররে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’ শুটিং। এরপর ঢাকা ও ঢাকার আশেপাশে টানা শুটিংয়ের ফলে দ্রুত শেষ হয় ছবির কাজ।

https://www.youtube.com/watch?v=dwOkvCmxoQ0

ad

পাঠকের মতামত