টানা ৫ ঘণ্টা মাদক নিয়ে অন্তরঙ্গ মূহূর্তে যুবক-যুবতী, ঘটল মর্মান্তিক ঘটনা…
ডেস্ক রিপোর্ট।। টানা পাঁচ ঘণ্টা মিলনের জেরে হার্ট অ্যাটাকে মৃত্যু হল যুবতীর। মনে করা হচ্ছে, দীর্ঘ রতিক্রিয়ায় সফল হওয়ার জন্য তিনি মাদকের সাহায্য নিয়েছিলেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বছর বত্রিশের কলম্বিয়ান যুবতীকে ‘দ্য বিস্ট’ নামে চিনতেন পরিচিতরা। বয়ফ্রেন্ডের সঙ্গে দক্ষিণ ক্যালি শহরের এক হোটেলে সম্প্রতি তিনি ঘর ভাড়া নিয়েছিলেন। সেখানে দীর্ঘ মিলনে যুক্ত হন যুগল। পাঁচ ঘণ্টা পরে সঙ্গীকে মাথা ঘুরছে বলে জানান যুবতী। তার কিছু ক্ষণের মধ্যে তিনি জ্ঞান হারান।
বান্ধবীকে অচৈতন্য হতে দেখে হোটেলের এমার্জেন্সি সার্ভিসে ফোন করেন যুবক। কিন্তু তারা দেরি করায় নগ্ন যুবতীকে কম্বলে জড়িয়ে নিয়ে ট্যাক্সি নিয়ে ভ্যালের ইউনিভার্সিটি হাসপাতালে তিনি পৌঁছন। বহু চেষ্টা করা সত্ত্বেও যুবতীর জ্ঞান ফেরাতে ব্যর্থ হন চিকিৎসকরা। এর পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ সময় মিলনে লিপ্ত থাকার ইচ্ছায় মাদকের সাহায্য নিয়েছিলেন ওই যুগল। তবে ওই মহিলা নিয়মিত মাদকাসক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।




