280316

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সৌদি আরব প্রতিনিধি: সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীসহ তিনজন নিহত হয়েছেন। দেশটির রাজধানী রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে ভয়াবহ সড়ক ওই দুর্ঘটনা ঘটে।বুধবার দেশটির দাম্মাম রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট গ্রামের শাহিন হোসেন ও সাইফুল। সাইফুলের দেশের বাড়ি এখনো নিশ্চিত হওয়া যায়নি।অন্যদিকে, অপর নিহত ব্যক্তি হলেন খালেদ। তিনি পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত