280397

‘গরু’ নিয়ে রুবেলের স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়ায় হইচই

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের তারকা পেস বোলার রুবেল হোসেন নিজের অফিসিয়াল ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। তার সেই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। রুবেলের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশে যেভাবে গরু পরিবহন করা হয় তা রীতিমত ফৌজদারী অপরাধের পর্যায়ে পড়ে। এই ছবিগুলো দেখাচ্ছে সেই অপরাধ কতটা ভয়বহ!

গরুগুলো যেন ট্রাকে শুয়ে না পড়ে সে জন্য তাদেরকে জাগিয়ে রাখতে চোখের ভেতর মরিচ ভেঙে গুজে দেয়া হয়েছে! কারণ শুয়ে পড়লে দুটি গরুর জায়গা দখল হবে। ভারতের বর্ডার থেকে দেড়- দুই দিন এভাবে গরুগুলো ট্রাকে দাঁড়িয়ে থাকে। এই ধরনের নিকৃষ্টতম এবং বীভৎসতা কেবলমাত্র মানুষের পক্ষেই দেখানো সম্ভব। এইসব ইতরদের শাস্তির জন্য কী আইন আছে জানি না। তবে তারা যে চরম শাস্তিযোগ্য অপরাধ করেছে তাতে কোনো সন্দেহ নেই। এটা যে শাস্তিযোগ্য অপরাধ সেটাই জনগণের অনেকে বোঝে না।

ad

পাঠকের মতামত