279972

সড়ক দূর্ঘটনায় নিহত আবরার ধর্মের প্রতিও ছিলেন গভীর অনুগত

নিউজ ডেস্ক।। রাজধানীতে সড়কে নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী অত্যন্ত শান্তশিষ্ট একটি ছেলে ছিলেন। ধর্মের প্রতিও ছিলেন গভীর অনুরক্ত। নিয়মিত নামাজ পড়তেন তিনি। কারো মনে কোন কষ্ট দিতেন না আবরার। একারণে সবাই তাকে আদর করতেন। তার স্বপ্ন ছিল সেনাবাহিনীর ডাক্তার হওয়ার।

মঙ্গলবার বিকেলে আবরার চিরতরে শায়িত হয়েছেন বনানী কবরস্থানে। এসময় অবরারের স্মৃতিচারণ করেন তার চাচা। ছলছল চোখে আবরারের ছোট চাচা মাসুদ আহমেদ চৌধুরী বলেন, আবরার কমিশনার র‌্যাংকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ওর স্বপ্ন ছিল সেনাবাহিনীর ডাক্তার হবে। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ না হওয়ায় আগামীতে আবারও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছা ছিল তার। আবরার ছিল সকলের আদরের পাত্র। নিয়মিত নামাজ পড়তো আবরার। ওর বই পড়ার প্রতি অনেক আগ্রহ ছিল।

জানা গেছে, বিইউপির ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগে পড়াশোনা করতেন আবরার। আবরার ও আবীদ আহমেদ চৌধুরী দুই ভাই। আবরার ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ‘এ’ এবং ‘ও’ লেভেল শেষ করে বিইউপিতে পড়ছিলেন। আর তার ছোট ভাই আবীদ ইংলিশ মিডিয়াম স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তারা বসুন্ধারা ডি ব্লকের ভাড়া বাসায় থাকতেন। অাবরারের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। মঙ্গলবার বাসের চাকায় পিষ্ট হয়েছে আবরারের স্বপ্ন। না ফেরার দেশে চলে গেছেন তিনি।

ad

পাঠকের মতামত