হঠাৎ ৮ ছাত্রী অজ্ঞান
ফেনীর ফুলগাজীতে একটি স্কুলের আট ছাত্রী হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। তবে কী কারণে তারা একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে, এ ব্যাপারে প্রাথমিকভাবে জানতে পারেননি স্কুলের শিক্ষকরা।আজ সোমবার সকাল ১০টায় উপজেলার বন্ধুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।স্কুল সূত্রে জানা গেছে, সকালে জাতীয় সংগীত পরিবেশনের পরে ছাত্র-ছাত্রীরা শ্রেণিকক্ষে প্রবেশ করার সময় নবম শ্রেণীর এক ছাত্রী হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পর সপ্তম শ্রেণী, এরপর অষ্টম শ্রেণীর ছাত্রীদের কয়েকজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক মজুমদার তাৎক্ষণিকভাবে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলামকে ফোনে বিষয়টি জানান।এরপর ইউএনও ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিলে সেখান থেকে ডাক্তার শরফুদ্দিন মাহমুদ গিয়ে অজ্ঞান হওয়া ৮ ছাত্রীকে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছেন।স্কুলে এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পর ঘটনাস্থলে যান ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তারসহ স্থানীয়রা।
ছাত্রীদের এ ধরনের অবস্থা তৈরি হওয়ায় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরফুদ্দিন জানান, এটি একটি ‘ম্যাসহিস্টিরিয়া’ রোগ হতে পারে। এমন ধরনের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। মানসিক সমস্যা ও আবহাওয়া পরিবর্তনের কারণে এমন ধরনের পরিস্থিতি হতে পারে।এ ঘটনার পর বিদ্যালয়ের ছাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় প্রশাসন ধারণা করছে, বিদ্যালয়ের দ্বিতলা ভবনের পেছনে ময়লা আবর্জনার একটি ডোবা ও ঝোপ রয়েছে। পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে না পারার কারণে এ পরিস্থিতি তৈরি হতে পারে।হেঠাৎ অজ্ঞাত কারণে ৮ ছাত্রী অজ্ঞানফেনীর ফুলগাজীতে একটি স্কুলের আট ছাত্রী হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। তবে কী কারণে তারা একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে, এ ব্যাপারে প্রাথমিকভাবে জানতে পারেননি স্কুলের শিক্ষকরা।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলার বন্ধুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।স্কুল সূত্রে জানা গেছে, সকালে জাতীয় সংগীত পরিবেশনের পরে ছাত্র-ছাত্রীরা শ্রেণিকক্ষে প্রবেশ করার সময় নবম শ্রেণীর এক ছাত্রী হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পর সপ্তম শ্রেণী, এরপর অষ্টম শ্রেণীর ছাত্রীদের কয়েকজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক মজুমদার তাৎক্ষণিকভাবে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলামকে ফোনে বিষয়টি জানান।এরপর ইউএনও ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিলে সেখান থেকে ডাক্তার শরফুদ্দিন মাহমুদ গিয়ে অজ্ঞান হওয়া ৮ ছাত্রীকে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
স্কুলে এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পর ঘটনাস্থলে যান ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তারসহ স্থানীয়রা।ছাত্রীদের এ ধরনের অবস্থা তৈরি হওয়ায় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরফুদ্দিন জানান, এটি একটি ‘ম্যাসহিস্টিরিয়া’ রোগ হতে পারে। এমন ধরনের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। মানসিক সমস্যা ও আবহাওয়া পরিবর্তনের কারণে এমন ধরনের পরিস্থিতি হতে পারে।
এ ঘটনার পর বিদ্যালয়ের ছাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।স্থানীয় প্রশাসন ধারণা করছে, বিদ্যালয়ের দ্বিতলা ভবনের পেছনে ময়লা আবর্জনার একটি ডোবা ও ঝোপ রয়েছে। পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে না পারার কারণে এ পরিস্থিতি তৈরি হতে পারে।




