279278

নৌকাকে হারিয়ে চেয়ারম্যান হলেন মন্ত্রীর ভাগ্নে

মৌলভীবাজার প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে মৌলভীবাজারের বড়লেখায় ৪৩ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন আহমদের ভাগ্নে সোয়েব আহমদ। সোমবার সন্ধ্যায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সোহেল মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মন্ত্রীর ভাগ্নে সোয়েব আহমদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৫৭৩ ভোট। ৬ হাজার ৬ শত ৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মোটরসাইকেল প্রতীকের সিরাজ উদ্দিন। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত