279200

তোশক ভরা ‘গাঁজা’ যাচ্ছিল দুবাইয়ে!

দুবাইয়ে গাঁজা পাচারকালে এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।অভিনব কায়দায় ‘গাঁজা’ দুবাই পাচারের চেষ্টা করছিলেন এই যাত্রী।দুবাইগামী এই যাত্রী তোশক নিয়ে যাচ্ছিলেন। আর তার সেই তোশকের ভেতরই মিলল প্রচুর পরিমানে ‘গাঁজা’।আজ (সোমবার) সকালে তল্লাশির সময় তোশক ভরা গাঁজা পাওয়া যায়।

বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সারওয়ার-ই-আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, তোশকটির ভেতরে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ফ্লাই দুবাইয়ের ওই যাত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে শাহ আমানত কর্তৃপক্ষ ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ad

পাঠকের মতামত