278979

সৌদি ও আমিরাতে হামলার জন্য জঙ্গি বিমান প্রস্তুত: ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সেনাবাহিনী বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হামলা চালানোর মতো উন্নত জঙ্গি বিমান তাদের কাছে রয়েছে।সেইসঙ্গে সৌদি ও আমিরাতি সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটির ম্যাপ এবং ছবিও তাদের কাছে রয়েছে। হুদায়দা বন্দরে যে কোনো বড় ধরনের হামলার জবাবে ওই সব স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালানো হতে পারে।

ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারিকে উদ্ধৃত করে আল মাসিরা টিভি চ্যানেল এসব তথ্য জানিয়েছে।ইয়াহিয়া সারি আরও বলেছেন, তারা উন্নত প্রযুক্তির জঙ্গি বিমান তৈরি করেছে এবং প্রয়োজনে এসব বিমান দিয়ে শত্রুর অবস্থানে হামলা চালানো হবে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট। এ আগ্রাসনের কারণে এ পর্যন্ত অন্তত ৫৬ হাজার ইয়েমেনি প্রাণ হারিয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে। পার্সটুডে।

ad

পাঠকের মতামত