পুরোপুরি নিরাপত্তা নিশ্চিতের পরেই ক্রিকেটারদের বিদেশ সফর : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক।। আগামীতে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতের পরেই কেবল বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটাররা বিদেশের মাটিতে খেলতে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।
উল্লেখ্য, শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালান ব্রেনটন। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। দুই মসজিদে হামলায় নিহত ৪৯ জন। এর মধ্যে আল নুর মসজিদে ৪১ জন ও লিনউড মসজিদে সাতজন নিহত হন।
ঘটনারপর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি প্রধান নাজমুল ইসলাম পাপন স্পষ্ট জানিয়ে দেন, সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারলেই বিদেশে খেলতে যাবে বাংলাদেশ।




