278463

ঝড় তুলেছেন সাকিব আল হাসান!

মিরপুরে ঝড় তুলেছেন সাকিব আল হাসান। বাহারি শটের সঙ্গে মারছেন ধুম-ধাড়াক্কা চার-ছয়। উড়তে উড়তে বল কখনো চলে যাচ্ছে মাঠের বাইরে। সামনে উপস্থিত ক্রীড়া সাংবাদিকদের সংকেত পাঠিয়েছেন সাবধানে দাঁড়াতে। কখন বল এসে আঘাত করে তার কী ঠিক আছে?না এটা কোনো আন্তর্জাতিক ম্যাচ নয়, নয় কোনো ঘরোয়া ম্যাচ। এটা হচ্চে ইনজুরি থেকে ফেরার মিশন। বিপিএলে হাতের ইনজুরি এখনো সেরে ওঠেনি।

গত বুধবার মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবকে আবারো বিশ্রামে থাকতে বলা হয়েছে ২০ তারিখ পর্যন্ত।কিন্তু সাকিবকে আজ দেখা গেছে হাত খুলে অনুশীলন করতে। খেলছেন জোরালো শট। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলার গুঞ্জন ছিল, কিন্তু মসজিদে হামলায় টেস্ট বাতিল হওয়ার আগেই সাকিব যে খেলবেন না জানিয়ে দিয়েছিল বিসিবি।

সাকিব সম্পূর্ণ ফিট থাকলে আইপিএল খেলতে যাবেন এটা মোটামুটি নিশ্চিত। আগামী ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএলের। সাকিব খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ইডেন গার্ডেনে ২৪ মার্চ কোলকাতার বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ, সব ঠিক থাকলে সাকিবকেও দেখা যেতে পারে ইডেন গার্ডেনে।

মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাকিবের আইপিএল খেলতে যাওয়া নিয়ে বলেন, ‘সাকিবের খেলার ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। কিন্তু কতটুকু খেলবে, কি করবে, ওইভাবে প্রটেক্ট করেই খেলতে হবে। হয়তো কিছু ম্যাচ খেলল, কিছু না খেলে চলে আসতে পারে। কিন্তু আমরা কোনো প্লেয়ারকে মানা করতে পারব না যে তুমি খেলতে যেতে পারবে না। যদি বোর্ড মনে করে সে ফিট, তাহলে সে যেতে পারে।’

ad

পাঠকের মতামত