278552

প্রধানমন্ত্রী নির্দেশে গণভবনে ঢোকেন নুরের ছোট ভাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে গেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। এ সময় তিনি তার ছোট ভাইকেও সঙ্গে নিয়ে যান।শনিবার বেলা সোয়া ৩টার দিকে নুর গণভবনে প্রবেশ করেন। কিন্তু গণভবনের ফটকেই নূরের ভাইকে আটকে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা।

পরে ভেতরে গিয়ে বিষয়টি জানান নুর। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান নুরকে নিয়ে ফটকে আসেন। পরে একটি ছেলের হাত ধরে তিনি বলেন, এটাই আমার ছোট ভাই। পরে তাকে নিয়ে সবাই গণভবনে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাজী এনায়েত ও আনোয়ার হোসেন বলেন, আমরা গণভবনে ঢুকছিলাম। এ সময় নূরের ছোট ভাইকে এসএসএফ আটকে দেয়। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান ফটকে এসে জানতে চান, নূরুর ছোট ভাই কে? তার পেছনে পেছনে নূরও আসেন। পরে একটি ছেলের হাত ধরে তিনি বলেন, এটাই আমার ছোট ভাই। পরে তাকে নিয়ে সবাই গণভবনে যান।

বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডাকসু নবনির্বাচিতদের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই হল সংসদের নির্বাচিত ভিপি ও জিএসরা বক্তব্য দেন।

ad

পাঠকের মতামত