278491

জাকারিয়ার বাড়িতে শোকের মাতম

নরসিংদী প্রতিনিধি: নিউজল্যান্ডের মসজিদে নিহত বাংলাদেশী জাকারিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। স্বামী হারিয়ে সংজ্ঞহীন অবস্থায় নিহতের স্ত্রী। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

সংসারের সচ্ছলতা আনতে প্রায় আড়াই বছর আগে নরসিংদীর পলাশ উপজেলার জয়পুরা গ্রামের আব্দুল বাতেন ভূইয়ার বড় ছেলে জাকারিয়া ভূইয়া নিউ জিল্যান্ড পাড়ি জমান। শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যান তিনি। এসময় সন্ত্রাসী হামলায় নিহত হন জাকারিয়া। তার মৃত্যুর খবরে বাড়িতে পৌঁছুলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

নিহতের পিতা আব্দুল বাতেন বলেন, আর্থিক সচ্ছলতাল জন্য ছেলে আমার বিদেশে গেছে। এই যাওয়া যে শেষ যাওয়া হবে, তা বুঝিনি। তাহলে ছেলেকে বিদেশে পাঠাতাম না। এখন সরকারের কাছে দাবি একটাই- দ্রুত যেন সন্তানের মরদেহ ফিরে পাই।

ad

পাঠকের মতামত