277808

মসজিদে ভয়াবহ হামলাকে সমর্থন করে বিবৃতি দিলেন এমপি

ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ হামলাকে সমর্থন করে বিবৃতি দিয়ে বিপদে পড়েছেন নিউজিল্যান্ডের এক পার্লামেন্ট সদস্য বা এমপি।শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায়কারী মুসল্লিদের ওপর চালানো ওই হামলায় দুই বাংলাদেশিসহ কমপক্ষে ৪৯ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

ভয়াবহ ওই হামলাকে সমর্থন করে শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেসার অ্যানিং। তিনি বলেন, ‘এই হামলা এটাই ইঙ্গিত দেয় যে, দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা ক্রমশঃ বাড়ছে। এ নিয়ে আতঙ্কে আছে স্থানীয়রা এবং এ কারণেই মুসলিমদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।’

তিনি দেশের অভিবাসী নীতির সমালোচনা করে আরো বলেন, সবাই কেবল হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনাকেই হাইলাইটস করছেন। কিন্তু নিউজিল্যান্ডের অভিবাসী সমস্যাটির দিকে কেউ নজরই দিচ্ছেন না। এই ক্রুটিযুক্ত অভিবাসী নীতির কারণেই দেশটিতে মুসলিমদের সংখ্যা এত দ্রুত বাড়ছে। আর এ সমস্যার সমাধান না হলে এ ধরনের হামলা ঠেকানো যাবে না বলেও তিনি মনে করেন।

তবে এ মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমগুলোতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সিনেটর অ্যানিং। তবে নিজের ওই বিদ্বেষমূলক বক্তব্যের জন্য এখনও দুঃখ প্রকাশ করেননি ওই সিনেটর। সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড

ad

পাঠকের মতামত