278056

একটি কুকুর ও কয়েকজন মানবিক মানুষের গল্প

ছুটির দিনের বিকেল হলেও রাজধানীর ফার্মগেট এলাকায় হাজারো মানুষের ভিড়। নিজের ব্যস্ততার কারণে অন্যের দিকে ফিরে তাকানোরও যেন সময় নেই কারোরই। কিন্তু এত ব্যস্ততার মাঝেও একটি কুকুরের গগন বিদারী চিৎকার এড়িয়ে যেতে পারলেন না অনেকেই। কেউ ছুটে এলেন পানির বোতল হাতে। কেউবা আবার মগভর্তি পানি এনেছেন কুকুরটির জন্য। আরেকজন পাশের দোকান থেকে ছুটে এসেছেন খালি পায়েই। কিন্তু এত মানুষের চেষ্টাতেও প্রাণ বাঁচলো না কুকুরটির। শুক্রবার বিকেলে এমন দৃশ্য দেখা গেল ফার্মগেট ফুট ওভারব্রিজের নিচে।

ঘটনাস্থলে থাকা আশিক মাহ্‌মুদ নামে এক শিক্ষার্থী বলেন, ভুল করে কিংবা খাবারের সন্ধানে হয়তো নিজের এলাকা ছেড়ে ফার্মগেটে চলে এসেছিল কুকুরটি। সেখানে আসতেই তার ওপর একসঙ্গে হামলে পড়ে তিনটি কুকুর। সেগুলোর আক্রমণ থেকে বাঁচতে গিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে কুকুরটি। কিন্তু পালাতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে সেটি।

কেউ এসেছিলেন পানিভর্তি মগ হাতে, কেউবা ছুটে এসেছিলেন খালি পায়েই পানির মগ হাতে ছুটে আসা ভাসমান ফাস্ট ফুড বিক্রেতা ফজলুল করিম বলেন, ওভারব্রিজের নিচে যাত্রী তোলার কারণে বাসের গতি অনেক কম ছিল। সম্ভবত চালক ইচ্ছে করলেই কুকুরটিকে চাপা না দিয়ে বাসটির ব্রেক কষতে পারতেন। চাপা পড়ার পর কুকুরটির গগণ বিদারী চিৎকার সহ্য করতে পারিনি। কিন্তু ছুটে এসেও সেটির প্রাণ বাঁচাতে পারলাম না।

ঘটনাটি দেখে পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীর মন্তব্য, ‘এখনতো বিপদে পড়া মানুষকে বাঁচাতেও অনেক সময় কেউ এগিয়ে যায় না। এখানে একটি কুকুরের জন্য এত মানুষের এগিয়ে আসা দেখে অনেক ভালো লাগলো।’উৎস: সমকাল।

ad

পাঠকের মতামত