অবিশ্বাস্য ভাবে বেঁচে যান রুবেল
নিউজিল্যান্ডে মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত হোন ৪৯ জন মুসলিম। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হলেও এখনো আটক করা হয়নি অজ্ঞাত সেই বন্দুকধারীকে।
তবে আহত হলেও শেষ পর্যায়ে চিকিৎসা পেয়ে রক্ষা পান বাংলাদেশী বংশদ্ভুত রুবেল। হতদের অনেকে পানি চেয়ে বাঁচার আকুতি জানিয়েও বাঁচতে পারেননি। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান এক আহত বাংলাদেশি। নাম তাঁর রুবেল। আল নূর মসজিদের ভেতরে আজ শুক্রবার বন্দুকধারীর গুলিতে আহত হয়ে তিনি ছটফট করছিলেন। এমন সময় মো. দিদার নামে আরেক বাংলাদেশি তাঁর ভাইয়ের খোঁজে মসজিদের ভেতরে এসেছিলেন। তাঁর কাছেই পানি চেয়েছিলেন গুলিবিদ্ধ রুবেল।
দিদার তাঁকে পানি পান করান। আহত রুবেলকে উদ্ধার করে নেওয়া হয় ক্রাইস্টচার্চ হাসপাতালে। সেখানে আজ বাংলাদেশ সময় বিকেলে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। তবে অস্ত্রোপাচারের পরে রুবেলের শরীরের অবস্থা জানা যাবে।




