হামলা হয়েছে একসঙ্গে দুই মসজিদে
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, শুক্রবার একই সঙ্গে দুটি মসজিদে হামলা হয়েছে। এদের একটি হচ্ছে শুক্রবার ক্রিস্টচার্চ শহরের হেজলে পার্ক ডিস্ট্রিকের ডিন অ্যাভিনিউতে অবস্থিত আল নূর মসজিদ। দ্বিতীয় হামলাটি হয়েছে লিনউড এলাকার এক মসজিদে।
এই ভয়াবহ হামলায় কমপক্ষে ২৭ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি। এই হতাহতের ঘটনা ঘটেছে আল নূর মসজিদে।এই হামলার ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।দ্বিতীয় মসজিদে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সূত্র: মিডল ইস্ট আই




