মসজিদে হামলার ঘটনায় নারীসহ আটক ৪, কয়েকটি বোমা উদ্ধার
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদসহ দুটি মসজিদে হামলার ঘটনায় নারীসহ চারজনকে আটক এবং কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে। বন্দুকধারীর অতকির্ত হামলার ঘটনায় আজ শুক্রবার ৪৯ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ কমিশনার মাইক বুশের বরাত দিয়ে কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।
তিনি বলেন, ‘তবে বিপদ কেটে গেছে বলে মনে করছি না।’ মাইক বুশ আরও বলেন, ‘এ ঘটনায় উল্লেখযোগ্য এবং একাধিক হামলাকারী ছিল।স্যাম ক্লার্ক নামে একজন প্রতিবেদক বলেন, আল নূর নামে মসজিদে অনেকে ছিলেন যখন এ হামলার ঘটনা ঘটে। তিনি আল জাজিরাকে জানান, তখন এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে গুলি চালাতে থাকে।
ক্লার্ক বলেন, ‘কালো পোশাক ও হেলমেট এবং একটি ম্যাশিনগান হাতে ওই বন্দুকধারী পেছন থেকে ভেতরে প্রবেশ করে। সে নামাজরত মুসল্লিদের ওপর গুলি করে।এদিকে দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আজ শুক্রবার লিনউড মসজিদে নামাজের সময় দ্বিতীয় গুলির ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। তবে এর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




