277935

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় মাশরাফির নিন্দা

নড়াইল প্রতিনিধি: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তিব্র নিন্দা জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি তার ফেসুবক পেজে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লিখেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় দু’জন বাংলাদেশীসহ বহু মানুষের নিহত হবার খবর পাচ্ছি! আমি এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনাটি শোনার পর থেকে আমাদের ক্রিকেটারদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমাদের ক্রিকেটাররা বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। তারা নিরাপদে আছেন। শুক্রবার জুমার নামাজ পড়তে আর একটু আগে মসজিদে গেলে শোকাবহ পরিস্থিতি তৈরি হতে পারতো! আল্লাহ সহায় হয়েছেন। আশা করছি, আমাদের ক্রিকেটাররা দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন।

ad

পাঠকের মতামত