276819

শাহজালালে ইউএস বাংলা বিমানের জরুরি অবতরণ

আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমান জরুরি অবতরণ করেছে।পিছনের একটি চাকা ফেটে যাওয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ওই বিমানটি জরুরি অবতরণ করে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই বিমানটি ইউএস বাংলার ড্যাশ এইট কিউ ৪০০ বলে জানা গেছে।তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

ad

পাঠকের মতামত