কঙ্কণা কান্নায় ভেঙে পড়ে প্রধানমন্ত্রীর সামনে
নিউজ ডেস্ক।। ‘আমি আপনাকে দেব বলে একটি ছবি এঁকেছিলাম। সেটা আপনার ছবি ছিল। কিন্তু গেট থেকে ঢোকার সময় আপনার নিরাপত্তাকর্মীরা ছবিটি নিয়ে নেয়। ওরা আমাকে বলে আপনার ছবি নিয়ে ঢুকতে দেবে না ’ বলেই প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন মাগুরা ১নং সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষার্থী কঙ্কণা সাহা।
বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রী নিজেও শিশুটির কান্নায় বিচলিত হয়ে ওঠেন। তিনি দায়িত্বরতদের ছবিটির ব্যাপারে জানতে চান, এর কিছুক্ষণ পরেই কঙ্কণার জন্য আসে মাহেন্দ্রক্ষণ। নিজ হাতে আঁকা প্রধানমন্ত্রীর ছবিটি মঞ্চে উঠে কঙ্কনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। ওইসময় কঙ্কণা ছিল আনন্দিত ও উচ্ছ্বসিত।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পোর্ট্রেট এঁকেছিলো জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়া কঙ্কণা সাহা। মাদারিপুরের কঙ্কণার ইচ্ছা ছিল জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে ছবিটি নিজ হাতে প্রধানমন্ত্রীকে তুলে দিবে। সে অনুযায়ী ছবিটি নিয়ে আসে সে। কিন্তু তাকে ছবি নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি নিরাপত্তারক্ষীরা।
আমতলী স্টাফ ওয়েল ফেয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা শারমীন, শিশুটি খুব সাহসের সঙ্গেই নিজের অভিযোগটি প্রধানমন্ত্রীকে বলে এক পর্যায়ে কান্না করে দেয়। প্রধানমন্ত্রী শিশুর আবদারটি মিটিয়েছে, বিষয়টি আমার কাছে অত্যন্ত ভাল লেগেছে।




