276988

বাংলাদেশে চলে না বোয়িং ম্যাক্স ৭৩৭

নিউজ ডেস্ক।। বাংলাদেশের কোনো বিমান পরিবহন সংস্থা বোয়িং ম্যাক্স উড়োজাহাজ ব্যবহার করে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশে কোনো বিদেশি উড়োজাহাজ পরিবহন সংস্থাও এই মডেলের বিমান ব্যবহার করে না বলে জানানো হয়েছে। বুধবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিভিল অ্যাভিয়েশনের গণসংযোগ কর্মকর্তা এ কে এম রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি আরও জানান, বোয়িং ম্যাক্স ৭৩৭ বিমানের ব্যাপারে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে গত রোববার ইথিওপিয়ান এয়ারলাইনসের এই মডেলের একটি বিমান ও গত বছরের অক্টোবরে লায়ন এয়ারের একই মডেলের একটি উড়োজাহাজ ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয়। সাম্প্রতিক এই দুর্ঘটনার পর বিভিন্ন দেশ এই মডেলের বিমান নিষিদ্ধ করছে।

ad

পাঠকের মতামত