276739

পুনর্নির্বাচনের দাবিতে গভীর রাতে রোকেয়া হলে ছাত্রীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক।। হল প্রভোস্টের পদত্যাগ ও নতুন করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রোকেয়া পরিষদের নেতৃত্বে আন্দোলন করছে ঢাবি রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা৷ মঙ্গলবার(১২ মার্চ) রাত সারে ১০টার দিকে হলের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে৷ ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্যান্য সব প্যানেলের প্রার্থীদের বিক্ষোভে সক্রিয় অংশগ্রহন দেখা যাচ্ছে৷

জানা যায়,১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচন বাতিল ও হল প্রভোস্টের পদত্যাগ না হয়া পর্যন্ত হল অফিসের সামনে শিক্ষার্থীরা অবস্থান করবে । নির্বাচনী চিফ রিটার্নিং অফিসার ফারহানা ফেরদৌসীসহ কয়েকজন আবাসিক শিক্ষকদের সামনে রোকেয়া পরিষদের নেতৃত্বে বিক্ষোভ চলছে।

ad

পাঠকের মতামত