276407

রাতে যাপন সকালে ভাইবোনকে অপহরণ

খুলনার পাইকগাছা থেকে দুই ভাইবোনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গদাইপুর গ্রামের ঘোষ বাড়িতে এ ঘটনা ঘটে।অপহৃত শিশুরা হলো সেতু ঘোষ (১০) ও ভাই দুর্জয় ঘোষ (৮)। তারা ওই গ্রামের সঞ্জিত ঘোষের সন্তান। সেতু গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দুর্জয় প্রথম শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় বনমালী নামে এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে অপহৃতদের পরিবার।

পরিবার সূত্র জানায়, অপহরণকারী ওই যুবক সঞ্জিতের পূর্বপরিচিত হিসেবে সোমবার তাদের বাড়িতে রাত্রিযাপন করেন। শিশু দুটিকে নিয়ে ওইদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী বাজারে নিয়ে খাবার খাওয়ায় ফিরে আসেন বনমালী। মঙ্গলবার সকালে নাশতা করার কথা বলে শিশু দুটি নিয়ে যান তিনি। এরপর আর ফিরে আসেননি।এ ব্যাপারে সাতক্ষীরার শ্যামনগরের হরিহরনগর গ্রামের বনমালীর বিরুদ্ধে পাইকগাছা থানায় জিডি করা হয়েছে।পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ad

পাঠকের মতামত