276105

ইথিয়োপিয়ার বিমান দুর্ঘটনা, স্বামীকে না পেয়ে

ডেস্ক রিপোর্ট।। স্ত্রী মারা গিয়েছেন এক দিন আগে। অথচ তার স্বামী বা পরিবারের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বার বার ফোন কল সত্তে¡ও স্বামীর পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি। শেষমেশ বাধ্য হয়েই টুইটারেই আবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী। মৃত শিখা গর্গের পরিবারের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে তাকে সাহায্যের আবেদনও জানিয়েছেন।

জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে নাইরোবিগামী বিমানে উঠেছিলেন ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা শিখা গর্গ। কিন্তু, আকাশে ওড়ার মাত্র ছ’মিনিটের মধ্যেই বিপর্যয়। মাঝআকাশেই ভেঙে পড়ে বিমানটি। ইথিয়োপিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় শিখা গর্গের। তার পর থেকেই তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এ নিয়ে টুইটারেও আবেদন করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্বয়ং।

টুইটারে সুষমা লিখেছেন, ‘দুভার্গ্যজনক ভাবে বিমান দুর্ঘটনায় মৃত শিখা গর্গের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তার স্বামীর ফোন নম্বরেও বহু বার কল করেছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যাপারে আমাকে সাহায্য করুন।’ সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে আর্জি সুষমার। তিনি জানিয়েছেন, ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের দুর্ঘটনাগ্রস্ত ইটি-৩০২ উড়ানে ১৫৭ আরোহীর মধ্যে মোট চার জন ভারতীয় ছিলেন। মৃত চার ভারতীয়ের পরিবারের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর।

ad

পাঠকের মতামত