276099

ফলাফল ঘোষণার পর ছাত্রলীগের বিক্ষোভ, ভিসির বাস ভবন ঘেরাও

নিউজ ডেস্ক।। সোমবার দিবাগত রাত ৩.৩০ এ। ডাকসুর ভিপি পদের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পরে ছাত্রলীগের নেতা কর্মীরা। তারা এই ফলাফল বাতিলে দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা বারবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই ফলাফল বাতিলের দাবি জানায়।

ছাত্রলীগের নেতাকর্মীদের শান্ত করার জন্য জিএস পদে নির্বাচিত গোলাম রব্বানি বলেন, এই নুরুরা উপাচার্য স্যারের বাসায় হামলা চালিয়েছে। আমার তাকে ভিপি হিসেবে মেনে নিতে পারবো না। গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে জামাত-শিবিরের প্রার্থী হিসেবে প্রচার করা হয়। এই নুরু জামাত-শিবিরের ভোটে নির্বাচিত হয়েছে। আমরা এই ভিপি পদের ভোট বাতিল করার দাবি জানাচ্ছি।

এর কিছু সময় পরে উপাচার্য সবাইকে এই ভোট মেনে নেওয়ার আহ্বান জানান। ছাত্রলীগের নেতাকর্মীরা তার কথা প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে উপাচার্যসহ সবাই বের হয়ে যান। উপাচার্য বের হয়ে যাওয়ার পরে বিক্ষুব্ধ কর্মীরা টেবিলের মাইক্রোফোন ভাংচুর করে। এক পর্যায়ে সিনেট ভবন থেকে সবাই বের হয়ে চলে যান। নির্বাচন বাতিল চেয়ে ভিসি ভবন ঘেরাও করছে ছাত্রলীগের একাংশ

ad

পাঠকের মতামত