276142

ব্রেক্সিট চুক্তিতে সংশোধনী আনা হবে, জানালেন থেরেসা মে

ডেস্ক রিপোর্ট।। আইনগত বাধ্যবাধকতা মেনে ব্রেক্সিট প্রস্তাবে সংশোধনী আনা হবে, নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। হাউস অব কমন্সে ভোটাভুটির একদিন আগে একথা জানালেন ব্রিটিশ পার্লামেন্টের কেবিনেট অফিস মিনিস্টার ডেভিড লিভিংস্টোন। তিনি বলেন, এই পরিবর্তনের লক্ষ্য হচ্ছে, ইউরোপিয় ইউনিয়ন যাতে কোনভাবেই ব্রিটেনকে ফাঁদে ফেলতে না পারে। বিবিসি

সোমবার হাউস অব কমন্সে ছায়া ব্রেক্সিট মন্ত্রী কেইর স্টার্মার জানতে জানতে চান, ব্রেক্সিট চুক্তিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে কি না? জবাবে লিডিংস্টোন এও জানান, আলোচনা চলতে থাকবে কারণ প্রধানমন্ত্রী থেরেসা মে এখনো ইইউ কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, হাউস অব কমন্সে ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় দফা ভোট আজ মঙ্গলবার। সোমবারেই ব্রেক্সিট মন্ত্রী স্টিভ বার্কলেকে সাথে নিয়ে ইউরোপিয় পার্লামেন্টে গেছেন থেরেসা, ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার ব্যাপারে সংসদে ভোটাভুটির একদিন আগে শেষ দফা আলোচনার জন্য তার এ সফর।

ad

পাঠকের মতামত