নূরুল হক নূরু শিবিরের ভোটে নির্বাচিত
নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন কোট সংস্কার আন্দোলন কারীর নেতা নূরুল হক নূরু। এর আগে ভোটে বিভিন্ন অনিয়ম এনে ৭টি প্যানেল ভোট বর্জন করেন। এদের মধ্যে প্রধান বিরোধী দলগুলো ছাত্রদল, কোটা সংস্কার আন্দোলনকারী, ছাত্র ইউনিয়ন ভোট বর্জন করেন।
সোমবার দিবাগত রাত ৩.৩০মিনিটে সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.আখতারুজ্জামান যখন ভিপি পদে নূরুকে ঘোষণা দেন তখন উপস্থিত ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ করেন। আমরা রেজাল্ট মানি না মানবো না। নূরুর চামড়া তুলে নেবো আমরা। রেজাল্ট শেষে ছাত্রলীগের ভিসি প্রার্থী গোলাম রব্বানী বলেন, নূরু শিবিরের ভোটে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ আকাক্ষার পর সবাইকে চমক দেখিয়ে অনেক নাটকিয়তার পর ভিসি নির্বাচিত হন নূরুল হক নূরু। তিনি ইংরেজী বিভাগের ছাত্র। তার বাসা পটুয়াখালির গলাচিপায়। তিনি সূর্য সেন হলে থাকেন।
পরে ভিসি বাস ভবনের সামনে ছাত্রলীগ নেতারা বলেন, শিবিরের ভোটে নূরুল হক নূরু নির্বাচিত হয়েছেন। আমরা ভিপি প্রার্থী নূরুল হক নূরুর সাথে ছাত্র সংসদে বসতে পারবো না। তাই আমরা পুননির্বাচিন দাবি জানাচ্ছি। উৎস: আমাদের সময়.কম।




