275403

সাবধান! মরা মুরগি জবাই করে বাজারে বিক্রি

নিউজ ডেস্ক।। অসাধু এই পোল্টি ব্যবসায়ী মরা মুরগি জবাই করে বিক্রি করে আসছিলেন দীর্ঘদিন যাবত। গোপন সংবাদের উপর ভিত্তি করে রোববার (১০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের বড় বাজার এলাকায়। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন, মোমিন পোল্টি হাউজের মালিক ঈসমাইল গাজী। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মরা মুরগি জবাই করে বিক্রি করে আসছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে আজ ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময়ে ওই দোকান থেকে পোল্টির মাংসে পোকা দেখতে পাওয়া যায়। অন্যন্যা সকল অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তস্বরূপ ওই ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ad

পাঠকের মতামত